নির্বাচনে সুনামগঞ্জে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন: সীমান্তে সর্বোচ্চ সতর্কবার্তা
Led Bottom Ad

নির্বাচনে সুনামগঞ্জে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন: সীমান্তে সর্বোচ্চ সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০১/২০২৬ ১৭:৩৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সুনামগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে জেলার প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

​বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেন।

​ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে থাকবে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটির (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) আওতাধীন ১০টি উপজেলায় ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। তিনটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বাকি এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে বিজিবি কাজ করবে।

​সুনামগঞ্জ জেলার ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বিজিবি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। হাওরবেষ্টিত এই জেলার দুর্গম এলাকায় সড়কপথের পাশাপাশি নৌপথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষ ‘কুইক রেসপন্স ফোর্স’ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের বিশেষ ‘রায়োট কন্ট্রোল’ (দাঙ্গা নিয়ন্ত্রণ) প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মহড়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

​নির্বাচনের সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশ, মাদক বা অবৈধ অস্ত্রের চোরাচালান যেন না ঘটে, সেজন্য ৯০ কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।

​কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad