‘জাতীয় পার্টির কাছে সবাই নিরাপদ, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না’
Led Bottom Ad

ছাতকে জাহাঙ্গীর আলম

‘জাতীয় পার্টির কাছে সবাই নিরাপদ, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০১/২০২৬ ২২:১৩:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, একটি নিরাপদ ও বৈষম্যহীন ছাতক-দোয়ারা গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, লাঙ্গল জয়ী হলে এই জনপদে রাজনৈতিক প্রতিহিংসার কোনো স্থান থাকবে না; যে দলমতেরই মানুষ হোক না কেন—কাউকে অন্যায়ভাবে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া এবং সৈয়দের গাঁ ইউনিয়নের ভেরাজপুর গ্রামে পৃথক দুটি নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, জাতীয় পার্টি মানুষের ভোটাধিকার এবং নাগরিক সম্মানে বিশ্বাসী। তিনি বলেন, “জাতীয় পার্টির কাছে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না এবং ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রশাসনিক হয়রানি বা রাজনৈতিক মামলা দিয়ে কাউকে হেনস্তা করা হবে না। আমরা চাই প্রতিটি মানুষ শান্তিতে তার নিজ নিজ রাজনৈতিক আদর্শ পালন করুক।”

​ছাতক ও দোয়ারাবাজারের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে এই অঞ্চলকে একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনই আমার অঙ্গীকার।”

​বৈঠকগুলোতে ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইছ কাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad