মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে লাঙল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের সাক্ষাৎ
Led Bottom Ad

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে লাঙল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০২/২০২৬ ১১:১২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে সিলেট শহরের সোবহানীঘাটস্থ ঐতিহ্যবাহী শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে জাহাঙ্গীর আলম আসন্ন নির্বাচনে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আলেম সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আলাপচারিতার একপর্যায়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ধর্মীয় ও সামাজিক অবদানগুলো স্মরণ করেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন এবং নির্বাচনি মাঠে শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে জাতীয় পার্টি ও আনজুমানে আল-ইসলাহ’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad