জগন্নাথপুরে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন
Led Bottom Ad

জগন্নাথপুরে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১২/০৭/২০২৫ ১৫:১৫:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য গঠিত কমিটির সদস্যদের নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় পৌরসভার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।


জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার আমীর মাওলানা লুৎফুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল কবির , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান। 


বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসাইন, কলকলি ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, উপজেলা যুব-বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর শাহাড় পাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরাদৌস, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান প্রমুখ। 


ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে জগন্নাথপুর উপজেলা ও পৌর জামায়াতের ৮৯ টি ভোট কেন্দ্রের দায়িত্বশীল বৃন্দ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad