হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

জিরাবোঝাই ট্রাক আটক

হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৯/২০২৬ ১৭:১৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে সরকারি ভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে হেলাল মহালদার ও বিলাল মিয়ার পরিচয় জানা গেছে। হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তিনি পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। বিলাল মিয়া উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশের ভাষ্য, সরকারি নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নেওয়া হচ্ছিল। পথে তিতারকোনা এলাকায় ট্রাকটি থামিয়ে একটি পেট্রোল পাম্পের পেছনে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহর কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুগলী এলাকা থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad