সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী আর নেই
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। শনিবার (১২ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মজীবনে অরিজিৎ চৌধুরী রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ফাউন্ডেশনের পর্ষদ ও কমিটির সদস্য ছিলেন।
এর আগে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: