নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

হবিগঞ্জে হুইপ জি কে গউছ

নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৯/২০২৬ ১৫:২৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জি কে গউছ এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ইসলামী ফাউন্ডেশন।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ এমপি বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। মসজিদে নামাজের পাশাপাশি খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে তারা মানুষের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে পারেন। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

সভায় বক্তারা বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা নিয়মিত ধর্মীয় বয়ান ও সামাজিক সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন জোরদার, দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন, পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় সরকারি ভাতাপ্রাপ্ত বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।

ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad