হবিগঞ্জে যুবলীগ নেতা হিমসিম গ্রেপ্তার

হবিগঞ্জে যুবলীগ নেতা হিমসিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৯/২০২৬ ১৩:১৪:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী হিমসিমকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের অভিযানে কালিবাড়ি এলাকায় অবস্থানকালে হাসান চৌধুরী হিমসিমকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশ বলেন, তার বিরুদ্ধে কী মামলা রয়েছে, তা সঠিকভাবে জানি না। বিস্তারিত দেখে বলতে হবে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাকে আদালতে পাঠানোর বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গ্রেপ্তারের কারণ ও তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা জানানো হবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad