হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১০/০৯/২০২৬ ১৬:৪৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ধরে যাওয়ার পথে চুনারুঘাটের সাতছড়ি-চাকলা এলাকায় দুর্ঘটনার শিকার হন দুলাল দেব। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামের এক ব্যবসায়ী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad