মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন: মুচলেকাসহ বরের চাচাকে জরিমানা

মাধবপুরে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন: মুচলেকাসহ বরের চাচাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/১০/২০২৬ ১১:২৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের অভিযানে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বরের চাচা মজিদ রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিয়ের খবর পেয়ে খড়কি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই করে তাদের বয়স কম থাকার বিষয়টি নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে বিয়ের আয়োজন বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় বরের চাচা ও মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা মজিদ রহমানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বর ও কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা অঙ্গীকার করেন, বর ও কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের বিয়ে দেবেন না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad