দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জকিগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন

সভাপতি আছলাম,সম্পাদক মোর্শেদ

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জকিগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৪/১০/২০২৬ ২১:২১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সহযোগী সংস্থা গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা মে ২০১০ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) এর অনুচ্ছেদ নম্বর-৫(গ) মোতাবেক ৯ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিন (০৩) বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সুবাস এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক, দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, সহসভাপতি সমাজসেবী, ব্যবসায়ী কহেল রানা সুজাত চৌধুরী, সহসভাপতি জেড টিভির পরিচালক, সাংবাদিক আব্দুস শহিদ শাকির, সাধারণ সম্পাদক সাংবাদিক মোর্শেদ আলম লস্কর। সদস্যরা হলেন, দেলওয়ার হোসেন, কবি আহমদ ছিদ্দিক চৌধুরী হাছান, সৈয়দ আমিন হোসেন,  নাট্যকার মঈন উদ্দিন (মনই), মিনারা আক্তার। 

উপজেলা কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন দুর্নীতি মুক্ত, স্বচ্ছ, সুন্দর একটি সমাজ বিনির্মানে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ১৩ অক্টোবর ২৬ইং সিলেট দুদক কার্যালয় থেকে কমিটির অনুমোদন বিষয়ক চিঠি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।

মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad