হবিগঞ্জে অসাবধানতা পাঁচ বছরের শিশুর করুন পরিণতি!

হবিগঞ্জে অসাবধানতা পাঁচ বছরের শিশুর করুন পরিণতি!

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/১০/২০২৬ ১৪:০৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা শহরের আমিরচাঁন কমপ্লেক্স এলাকায় গাড়িচাপায় নিহা আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের সামনে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিহা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের বাসিন্দা আয়াত আলীর কন্যা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় একটি গ্যারেজ থেকে একটি গাড়ি বের হওয়ার সময় অসাবধানতাবশত নিহা গাড়িটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া চালিয়ে গাড়ি ও চালককে আমিরচাঁন কমপ্লেক্সের ভেতর আটকে রাখেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িচালক ও গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানা-পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad