জুড়ীতে ছাত্রলীগের মিছিল, ওসি বললেন ‘জানি না’!
মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জুড়ী শহরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুড়ী উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর’ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার পক্ষে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্বদানকারী হাবিবুর রহমান জয় নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করে জানান, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজবন্দীদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। পোস্টটি করার পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
তবে এ মিছিলের বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কখন মিছিল হয়েছে, সে বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: