ভিডিও ভাইরাল
প্রেমিকাসহ স্থানীয়দের হাতে আটক সিলেটের বিতর্কিত বক্তা রাফি রাহাত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের আলোচিত ওয়াজ বক্তা রাফি রাহাতকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেমিকাসহ এক নারীর হাতে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ভিডিও চিত্রে দেখা যায়, একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ভেতর এক নারী প্রকাশ্যে রাফি রাহাতের হাত ও জামার কলার চেপে ধরে জেরা করছেন। এ সময় চশমা পরিহিত তরুণ এই বক্তাকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ও আকুতি জানাতে এবং ক্যামেরা বন্ধ করার অনুরোধ করতে দেখা যায়।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মীয় বক্তা পরিচয়ে পরিচিত এই তরুণ এক যুবতীকে নিয়ে ঘোরাঘুরি করার সময় স্থানীয় পরিচিতদের নজরে পড়েন এবং সেখানে হাতেনাতে আটক হন। এ সময় ভিডিও ধারণকারী ওই নারীকে ক্ষোভ প্রকাশ করে রাফি রাহাতের নৈতিকতা ও আচার- আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক ও ধর্মীয় মঞ্চে আলোচনা করে পরিচিতি পাওয়া একজন বক্তার এমন অনৈতিক ও দ্বিচারিতামূলক আচরণে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: