সুনামগঞ্জে মোটরসাইকেল-গরু সং/ঘ/র্ষে নারী ও গরুর মৃ/ত্যু, আহত ২

সুনামগঞ্জে মোটরসাইকেল-গরু সং/ঘ/র্ষে নারী ও গরুর মৃ/ত্যু, আহত ২

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/১১/২০২৬ ১৪:০৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে গরুর মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারী ও গরুটি মারা গেছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। আহতরা হলেন—একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেল চালক তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চালকসহ তিনজন একটি মোটরসাইকেলে করে মধ্যনগর থেকে তাহিরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে হঠাৎ একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গরুটি ঘটনাস্থলেই মারা যায় এবং মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে প্রতিমা রানী দাসসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে প্রতিমা রানী দাস মারা যান। আহত অপর দুজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছিল; পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad