নাশকতার চেষ্টার অভিযোগে তাহিরপুরে যুবলীগ নেতা গ্রে/প্তা/র

নাশকতার চেষ্টার অভিযোগে তাহিরপুরে যুবলীগ নেতা গ্রে/প্তা/র

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/১১/২০২৬ ১৩:১৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা উজান তাহিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সদরের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়ক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ফারুক আহম্মেদ জানিয়েছেন নাশকতার চেষ্টার অভিযোগে আটককৃত হাফিজ উদ্দিন পলাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad