আছুরীঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বড়লেখার রিপনের

আছুরীঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল বড়লেখার রিপনের

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৩/১০/২০২৬ ১১:৫৯:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরীঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় রিপন আহমদ (তরুণ) নামে বড়লেখার এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।

গতকাল রাত আনুমানিক ২টার দিকে বড়লেখা–কুলাউড়া আঞ্চলিক সড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত রিপন আহমদ বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের কাসেমনগর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণভাগ দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের চালক ছিলেন। তাঁর বাবা ইসলাম উদ্দিন মিয়া ওই স্ট্যান্ডের একজন প্রবীণ সিএনজিচালক।

রিপন আহমদের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad