সিলেটে পালিয়ে এসেও রক্ষা পায়নি হত্যা মামলার ৩ আসামি

সিলেটে পালিয়ে এসেও রক্ষা পায়নি হত্যা মামলার ৩ আসামি

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/১০/২০২৬ ২২:০৬:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (৩৫) ও ছেলে হৃদয় ইসলাম (১৯)।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসআরবি-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের জালালাবাদ থানার সোনাতলা বাজার এলাকার একটি বাড়িতে এসআরবি-৯ ও এসআরবি-১৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত দেলোয়ার হোসেনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৫ জুন সকাল ছয়টার দিকে তাঁরা দেলোয়ারের আবাদি জমিতে অনধিকার প্রবেশ করে আইল নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা করেন। দেলোয়ার বিষয়টি দেখে কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হোসেনের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ারের ওপর হামলা চালান। এ সময় আবুল হোসেন কোদাল দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেলোয়ারকে রক্ষা করতে তার স্বজনেরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দেলোয়ার ও তার স্ত্রীকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দেলোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন তার মৃত্যু হয়।

এ ঘটনায় দেলোয়ারের স্ত্রী বাদী হয়ে ডোমার থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন।

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad