মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া

মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া

প্রথম ডেস্ক

১৪/১০/২০২৬ ১৩:১৯:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নীলফামারীর কৃতী সন্তান ও উত্তরের কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার মৃত্যুতে উত্তরাঞ্চলের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

ফারুক ভূঁইয়ার নীলফামারী জেলা এবং স্থানীয় আঞ্চলিক ভাষায় গাওয়া বহু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। এর মধ্যে ১৯৮৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নিবেদন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথমবার গাওয়া তার নিজস্ব সুর ও কণ্ঠের ‘নীলসাগরের গান’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। এছাড়া ‘চাক্কাইশরী’, ‘বাংলাদেশের মানষি গুলা’ সহ উত্তরবঙ্গের লোকজ ধারার গান নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad