আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান

প্রথম ডেস্ক

১৪/১০/২০২৬ ২১:৪১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর জালালাবাদে অবস্থিত আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৭) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

দশম শ্রেণির শ্রেণিশিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে এবং বিদায়ী শিক্ষার্থী শাহান হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মো. রুহুল আমিন, হাসিনা আক্তার, কলেজ শাখার ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবন এবং অর্থনীতি প্রভাষক আব্দুল মুমিন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জৈবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আক্তার, সোনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, সাদমান সাকিব ও মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ধাপে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

শিক্ষকেরা তাঁদের বক্তব্যে বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তোমরা শুধু বড়লোক হওয়ার নয়, বরং বড় মনের মানুষ হওয়ার স্বপ্ন দেখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী ইমরান আহমদ এবং গীতা পাঠ করেন পৌসী রানী বৌদ্ধ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তান্নি আক্তার।

অনুষ্ঠানে এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ কে জীবন/ প্রসি ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad