চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
চেন্নাই সফরে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। পরে একই পথে ফিরে আসবেন। এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে তার।
এরপর আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। সফরকালে ১৩ হাজার কোটি রুপির বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও দেবেন ভারতের প্রধানমন্ত্রী।
এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন মোদি। সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: