গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১০/২০২৬ ১৪:৪১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন রাস্তায় যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ  রবিবার ১১ অক্টোবর ভোর আনুমানিক চারটায় মনরতল বাজার থেকে হাদারপার বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম স্থানীয় হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।

ঘটনার সময় তার সঙ্গী সাদেক হোসেন জানান নিহত বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে রাস্তাঅবরোধ করে সঙ্গে থাকা টাকা পয়সা মোবাইল ডাকাতি করতে চাইলে বদরুল বাধা দিলে দা, চাকু, ছুলফি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বদরুল ও সাদেক এর উপর উপর্যুপরি চুরিকাঘাত করে। এতে সাদেকে কোনমতে প্রানে বাঁচলেও আতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান বদরুল আলম। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করেন।

হামলা কারীরা হলেন, স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের পুত্র শাহীনুর রহমান (২৯),মামুন আহমদ (৩৪),আমিনুর রশিদ (৩২),তুহিন আহমদ (২৫),সুহিন আহমদ (২৩) ও উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদ দার পুত্র নোমান আহমদ।খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল।অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বদরুল ইসলাম এর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে মানুষের মাঝে শোক বিরাজ করছে, শোক প্রকাশ করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিকনেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বদররল ২ ছেলের জনক বাংলাদেশ জাতীয়তাবাদী

ছাত্রদল রুস্তমপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদ প্রত্যাশী ছিলেন ।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad