বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান

বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন তারেক রহমান

প্রথম ডেস্ক

১১/১০/২০২৬ ১৩:২৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির দায়িত্বশীল নেতাদের তথ্য অনুযায়ী, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই বৈঠক আহ্বান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে। তবে অধিবেশন শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad