দিরাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দিরাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১০/২০২৬ ১২:৪৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদনে দিরাই উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুসরণ করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে নারায়ণ দাসকে আহ্বায়ক এবং দেবল চন্দ্র দাসকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন শীত তালুকদার, জুয়েল কান্তি দাস রায়, কনিকা চৌধুরী, সৈকত তালুকদার (ঝুমুর), সাগর কান্তি রায়, সুশিত তালুকদার, সবুজ দাস (জীব), ধনঞ্জয় নদী (ধন) ও অসীম পুরকায়স্থ।

কমিটি গঠনের চিঠিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন কমিটিগুলো গঠন করবে। এরপর উপজেলা সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১(ছ) ধারা অনুসরণ করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ ছাড়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গঠনতন্ত্র ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

কমিটি গঠনের চিঠিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক কলি তালুকদার আরতি এবং সদস্যসচিব বিমল বণিক ।


আয়মান মিয়া/রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad