বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মানিকগঞ্জে। কিন্তু পথেই ঘটে যায় সড়ক দুর্ঘটনা। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও শেষ পর্যন্ত বাতিল করতে হয় সফর। ঢাকায় ফিরে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। পরে নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী।
পোস্টে তানজিন তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তার এই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন এই অভিনেত্রী।
ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: