সভাপতি দিলোয়ার, সম্পাদক সুজন
হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ ছাতক উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. দিলোয়ার হোসেনকে সভাপতি ও উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ২টায় ছাতক শহরের চিলিস রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এসব প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
সভায় চেলা ও মরা চেলা নদী থেকে বালু উত্তোলন এবং রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা নিয়ে যথার্থতা যাচাই করা প্রয়োজন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি ও সম্পদ লুটের চিত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানান তাঁরা। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মামলা দায়েরের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
সম্মেলনে গঠিত ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি আব্দুর রহমান, তোফায়েল খান বিপন, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান নাছির, আব্দুল খালিক ও ইকবাল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন; সাংগঠনিক সম্পাদক রাজিকুল ইসলাম ও কে এম বাছিত; অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জয়; বাঁধ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ ও রবিউল হাসান; দপ্তর সম্পাদক সোনা মিয়া; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সেলিম মাহবুব; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ; আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন তালুকদার; দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক মিয়া; বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রুবেল আহমদ; নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন; হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন—জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আব্দুল হাদী, রুকন উদ্দিন, মো. মিলন মিয়া, সোহাগ মিয়া, সফর আলী, শফিকুর রহমান, আলী হোসেন, এমরান মিয়া ও রেজাউল করিম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ সম্মেলনে অংশ নেন।
বক্তারা হাওর, নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জনস্বার্থে উন্নয়ন প্রকল্পের অনিয়ম প্রতিরোধ, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: