মাধবপুরে মেয়র প্রাথী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

মাধবপুরে মেয়র প্রাথী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১০/১০/২০২৬ ২২:০৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের  মাধবপুর উপজেলার তরুন দলের আহ্বায়ক ও মাধবপুর পৌরসভার  মেয়র প্রার্থী তরুন সমাজসেবক বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে “মাধবপুর গোদামপাড়া থেকে শিবপুর সড়কের বিভিন্ন গর্ত মেরামত করা হয়েছে। 

শনিবার( ১০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত ওই সড়কের বিভিন্ন গর্ত ইট ও বালু দিয়ে ভরাট করা হয়। এর আগে এই সড়কটিতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছিল। মাঝে মাঝে গর্ত গুলোতে রিস্কা , টমটম ,সিএনজি পড়ে গিয়ে দূর্ঘটনা হত। 

মেয়র প্রার্থী বাদল পাঠান জানান, এই সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন একটি সড়ক। এই সড়কটি দিয়ে বুল্লা, বানেশ্বর, শিবপুর, গুমুটিয়া সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন চলাচল করে। সকলের অসুবিধার কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় । তাছাড়া শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সনাতন ধর্ম্বালম্বীরা শহরের বিভিন্ন পুজা মন্ডবে যাতায়াত করবে, এই গর্তগুলোতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। তাই এই সড়কটি সংস্কার করে দেওয়া হয়েছে । পর্যায়ক্রমে পৌর শহরের যে সকল সড়ক গুলোতে সমস্যা রয়েছে সে গুলো মেরামত বা সংস্কার করা হবে। 


রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad