নোবেলজয়ী নাভি পিল্লাইকে ইউনূসের শুভেচ্ছা

নোবেলজয়ী নাভি পিল্লাইকে ইউনূসের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১০/১০/২০২৬ ১৬:৩৫:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী বিচারপতি নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠায় পিল্লাইয়ের আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারকে স্বাগত জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় আমি বিচারপতি নাভি পিল্লাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিচারপতি পিল্লাই তার জীবন ন্যায়বিচারের জন্য উৎসর্গ করেছেন। বর্ণবাদী শাসনব্যবস্থা বা বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার লড়াই, জাতিসংঘে তার কাজ এবং আন্তর্জাতিক বিচারাঙ্গনে তার ভূমিকা দেখিয়েছে, আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না।’

বিবৃতিতে ইউনূস আরও বলেন, ‘পিল্লাই ক্ষমতাধরদের জবাবদিহির আওতায় এনেছেন এবং যাদের কোনো কণ্ঠস্বর নেই, তাদের পাশে দাঁড়িয়েছেন। এই পুরস্কার তার সাহস ও সততাকে সম্মানিত করেছে। একই সঙ্গে এটি মনে করিয়ে দেয়, ন্যায়বিচার ও শান্তি একে অপরের পরিপূরক। আমি তার প্রতি শুভকামনা জানাচ্ছি।’

এর আগে ৮৫ বছর বয়সী ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার নাগরিক নাভানেথেম নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

এই আইন বিশেষজ্ঞ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad