ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ২১ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২৩ অক্টোবর।
এছাড়া চোটের কারণে এই সিরিজেও দলে জায়গা পাননি পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এদিকে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম।
ব্যাটিং বিভাগে লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের পাশাপাশি আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটকিপার হিসেবে আছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: