তাহিরপুরে পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনা নিস্পত্তি করলেন এমপি কামরুল

তাহিরপুরে পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনা নিস্পত্তি করলেন এমপি কামরুল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/১০/২০২৬ ২২:২৬:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় সৃষ্ট বিরোধের নিষ্পত্তি করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার (৯ অক্টোবর) দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ বিরোধের নিষ্পত্তি মেনে নেন। এর ফলে এলাকায় বিরাজমান উত্তেজনা নিরসন ও শান্তি ফিরিয়ে আনার পথ তৈরি হয়েছে।

এর আগে মসজিদের মাইকে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে তাহিরপুর সদর এলাকার কয়েকটি গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত চার জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। বিরোধ নিষ্পত্তির পর সংশ্লিষ্ট পক্ষগুলো সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সব ধরনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad