জৈন্তাপুরে চেকপোস্টে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ, আটক ২

জৈন্তাপুরে চেকপোস্টে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ, আটক ২

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৯/১০/২০২৬ ২২:২৯:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ৮৫টি ভারতীয় কম্বল জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় থানার সামনে চেকপোস্ট স্থাপন করে এসব কম্বল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সিংজানি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে আতিক হাসান লাজু (৩২) এবং খুলনা জেলার পাইকগাছা থানার আলমতলা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. আলঙ্গীর কবির (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় কম্বল বাংলাদেশে নিয়ে আসেন। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে ‘নিউ স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। এ সময় বাস থেকে ৮৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad