বাজুস সিলেট জেলা শাখার নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের মোট ৩২ টি পদের বিপরীতে ২৯ টি পদে ২২৬ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তিনটি পদে প্রার্থীরা নিজেদের একক বিজয় লাভ করেন। সভাপতি পদে মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র সহ-সভাপতি পদে মদন মোহন কর্মকার এবং কোষাধ্যক্ষ পদে আরুণ রায় এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন। বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং সদস্য আনিসুর রহমান লাবু ও তানভীর রহমান স্বাক্ষরিত পত্রে এ প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন পদে বিজয়ী ও নির্বাচিত প্রার্থীরা হলেন ভাইস চেয়ারম্যান পদে ১৬৩ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন পরমা জুয়েলার্সের বরুন কুমার বনিক এবং ১৫৯ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন রহমান জুয়েলার্সের আবদুল করিম মল্লিক। সাধারণ সম্পাদক পদে কমলা ভান্ডার জুয়েলার্স প্রা: লি:-এর প্রার্থী নির্মল কুমার রায় ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসার্স স্বর্ণা জুয়েলার্স এন্ড স্টোরের রতন দে পেয়েছেন ১০০ ভোট। সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে সিলেট ডায়মন জুয়েলার্সের প্রার্থী সুহেল আহমদ ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জয়েন্ট সেক্রেটারী পদে বিজয়ী প্রার্থীরা হলেন— ১ম বিজয়ী সিলেট হীরা জুয়েলার্সের লক্ষণ ঘোষ (১৭৮ ভোট), ২য় বিজয়ী গহনা হাট জুয়েলার্সের আজমল আহমদ (১৬৪ ভোট) এবং ৩য় বিজয়ী দি নিউ হ্যাভেন জুয়েলার্সের প্রদীপ কুমার রায় (১৪২ ভোট)।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীদের প্রাপ্ত ভোট ও অবস্থান নিচে দেওয়া হলো :১ম বিজয়ী: মো: বেল্লাল হোসেন (আকাশ স্বর্ণ শিল্পালয়) – ২০০ ভোট ২য় বিজয়ী: বিপ্লব কর্মকার (বিপ্লব জুয়েলার্স) – ১৯২ ভোট ৩য় বিজয়ী: প্রকাশ চন্দ্র রায় (বিউটি জুয়েলার্স) – ১৮৬ ভোট ৪র্থ বিজয়ী: মনির হোসেন (সোনার মদিনা জুয়েলার্স) – ১৬৪ ভোট ৫ম বিজয়ী: মো: মোস্তাফিজুর রহমান জাকির (সিলেট সুরভী জুয়েলার্স) – ১৮২ ভোট ৬ষ্ঠ বিজয়ী: মো: দেলোয়ার হোসেন সোহেল (মেসার্স নিউ বসুন্ধরা জুয়েলার্স) – ১৭৮ ভোট ৭ম বিজয়ী: শমেন্দ্র সিংহ (মদিনা স্বর্ণ শিল্পালয়) – ১৭৮ ভোট ৮ম বিজয়ী: মো: ছালা উদ্দিন (নিউ মা জুয়েলার্স) – ১৭৩ ভোট ৯ম বিজয়ী: কার্তিক দত্ত (নিউগ্রামীণ ফল হাউজ এন্ড মেশিন চেইন সেন্টার) – ১৭২ ভোট ১০ম বিজয়ী: বীরেন্দ্র নাথ চক্রবর্তী (বনলী স্বর্ণ বিতান) – ১৭২ ভোট ১১তম বিজয়ী: আবদুল মতিন (মাশরাফী জুয়েলার্স) – ১৭২ ভোট ১২তম বিজয়ী: শেখ মো: আলমগীর (সিলেট মুসলিম জুয়েলার্স) – ১৭০ ভোট ১৩তম বিজয়ী: মো: শামিম আহমদ (মেসার্স আফজাল জুয়েলার্স) – ১৬৯ ভোট ১৪তম বিজয়ী: বিজয় কর্মকার (বিজয় জুয়েলার্স) – ১৬৫ ভোট ১৫তম বিজয়ী: শ্রী সনজিত কর্মকার (স্বর্ণালী জুয়েলার্স) – ১৬৪ ভোট নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনার কাজ শেষ করে উক্ত প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।
এদিকে বাজুস নির্বাচন চলাকালীন প্রেসিডেন্ট জনাব এনামুল হক খান ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় বাজুসের ভাইস প্রেসিডেন্ট ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর চেয়ারম্যান জনাব আজাদ আহমেদ, কমিটির ভাইস চেয়ারম্যান ও বাজুসের সাবেক সহ-সভাপতি জনাব সমিত ঘোষ অপু ও বাজুসের ডিরেক্টর জনাব মিজানুর রহমান, ডিরেক্টর- জনাব আবু নাসের মোঃ আব্দুল্লাহ ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য জনাব রকিবুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার হোসেন- চেয়ারম্যান বাজুস ইনস্টিটিউট, সদস্যের দায়িত্ব পালন করেন জনাব তানভীর রহমান, ডিরেক্টর, বাজুস, জনাব আনিসুর রহমান লাবু, সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডা, দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক বাজুস, সদস্যের দায়িত্ব পালন করেন জনাব ইকবাল উদ্দিন মজুমদার, সদস্য, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং, জনাব মোঃ আরিফুজ্জামান, সদস্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ।
হাসান কবির / নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬
মন্তব্য করুন: