শ্রীমঙ্গলে মোবাইল দেওয়ার প্রলোভনে কিশোরীর সাথে অনৈতিক কর্মকাণ্ড

গেস্টহাউস থেকে ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে মোবাইল দেওয়ার প্রলোভনে কিশোরীর সাথে অনৈতিক কর্মকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৯/১০/২০২৬ ১৫:৩০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহজ শর্তে ও কিস্তিতে মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিমল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের চৌমুহনা এলাকার একটি গেস্টহাউস থেকে তাকে আটক করা হয়।

আটক পরিমল চৌমুহনা এলাকার মক্কা মার্কেটে অবস্থিত ‘গীতা টেলিকম’-এর মালিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনা এলাকার ‘টি টাউন গেস্টহাউস’-এ এক তরুণীসহ অবস্থানকালে পরিমলকে আটক করেন স্থানীয় লোকজন। এ সময় তার বিরুদ্ধে কিস্তিতে মোবাইল দেওয়ার প্রলোভনে অসচ্ছল তরুণীদের অনৈতিক কাজে প্রলুব্ধ করার অভিযোগ তোলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এই চক্র চালিয়ে আসছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রায় ৪০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টা চালাচ্ছে। তবে অর্থের বিনিময়ে দফারফার এই বিষয়েরও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও যুবসমাজের প্রতিনিধিরা। তারা জানান, কোনো প্রভাবশালী চক্রের তোয়াক্কা না করে এবং অর্থের বিনিময়ে বিচার যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad