বড়লেখায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মো. আব্দুল আহাদ (সাং-বালিচর) জিআর-১৩২/২৫ (বড়লেখা) মামলার আসামি। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সিআর-৬৫৩/২৫ (বড়লেখা) মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আদিত্যের মহাল এলাকার বিশ্বনাথ রবি দাস, সাগর রবি দাস, গোপাল রবি দাস ও পার্বতী রবি দাসকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে বড়লেখা থানার মামলা নং-২৫(০৯)২৬-এর আসামি মুর্শিবাদকুরা এলাকার মনজু মিয়া (৩২) এবং মামলা নং-০৪(১০)২০২৬-এর আসামি পশ্চিম গাংকুল এলাকার জুনেদ আহমদ ওরফে জুনায়েদ (২২)-কে গ্রেফতার করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৭ জনকে বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: