সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কার্সন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কার্সন

প্রথম ডেস্ক

০৮/১০/২০২৬ ১৭:৩৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। ঘরানা ভেঙে নতুন ধরনের সাহিত্য সৃষ্টির জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

নোবেল কমিটি জানিয়েছে, ‘সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা তার সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের’ স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেল পুরস্কার একজন লেখকের পুরো জীবনের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। বিশ্বসাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলার।

সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইঙ্গ্রিড কার্লবার্গ জানান, আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণার কিছুক্ষণ আগে ফোনে কার্সনকে সুখবরটি দেওয়া হয়।

কার্লবার্গ বলেন, ‘তিনি শুধু আমাকে বলতে পেরেছেন যে এই মুহূর্তে তিনি আইসল্যান্ডে আছেন, যেখানে তিনি বাতাসের শব্দ শুনছেন।’তিনি আরও বলেন, ‘খবরটি শুনে তিনি বিস্মিত হয়েছেন, তবে খুবই আনন্দিত। তার কণ্ঠেই তা বুঝতে পেরেছি।’

প্রাচীন গ্রিক সাহিত্যও অনুবাদ করেছেন অ্যান কারসন। পাশাপাশি ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি ধ্রুপদি সাহিত্যের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad