সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে বাজুসের নির্বাচন
সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ জুয়েলারি এসেসিয়েশন সিলেট জেলা শাখার দ্বি-বাষিক নির্বাচন। নির্বাচনে মোট ৩২ টি পদের মধ্যে লড়াই হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগেই ৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আজ বৃহস্পতিবার এসোসিয়েশনের ভোটাররা নিজেদের পছন্দের ২৯ জন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সমিতির মোট ২২৬ জন ভোটার আজকের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বেলা ৪ ঘটিকা পর্যন্ত।
নির্বাচনের ফলাফল আজ জানা গেলেও ১২ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে কেন্দ্রীয় কমিটি।
এদিকে জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন করেছেন সিলেটের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। তারা উৎসবমুখর এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের প্রশংসা করে সম্ভাব্য জয়ী প্রার্থীদের প্রতি আগাম অভিনন্দন জানিয়েছেন। একইসাথে যারা বিজয়ী হতে পারবেন না, তাদেরকেও সংগঠনের বৃহৎ স্বার্থে ঐক্যমত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
হাসান কবির চৌধুরী/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: