গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান
নীল রঙের পোশাকে নতুন ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর জয়ার চেহারা, চোখের চাহনি ও সাজ নিয়ে প্রশংসায় মেতেছেন ভক্তরা।
ছবিগুলোতে নীল রঙের পোশাকে ক্যামেরার সামনে দেখা গেছে জয়া আহসানকে। নীলের আবেশে তোলা এসব ছবিতে তার চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলো প্রকাশের পর অনেকেই তার চিরতরুণ সৌন্দর্য নিয়ে মন্তব্য করেছেন।
ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ এরপরই তার পোস্টের মন্তব্যঘরে ভক্তদের নানা প্রশংসাসূচক মন্তব্য দেখা যায়।
রুবেল নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ সালাউদ্দিন নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘হুম, জানি আমার বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেরে কষ্ট দেয়ার মানে আছে? আরেকটা কথা, হেব্বি লাগছে।’
হুমায়ূন কবীর লিখেছেন, ‘নীড় রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’ শারমিন ফারা লিখেছেন, ‘ওনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার mood, পুরো vibe-টাই একদম নিজের মতো।’
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান পরবর্তী সময়ে কলকাতার চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ও কাজ নির্বাচনের কারণে দুই বাংলার দর্শকদের কাছেই তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ছবি ও কাজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও তার নতুন পোস্টগুলো প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। নীল পোশাকে এবারের ছবিগুলোও তার ব্যতিক্রম হয়নি।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: