সিলেটে মাদরাসা শিক্ষার্থী কিশোর নিখোঁজ,সন্ধানে পরিবারের আকুতি
সিলেট নগরের শাহপরান থানাধীন দলইপাড়া এলাকা থেকে মাহিদ মিয়া নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সকাল থেকে তার কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দলইপাড়া এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাহিদ। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মাহিদ মিয়ার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তার বাবার নাম কনর মিয়া এবং মায়ের নাম সুহেলা বেগম।
স্বজনরা জানান, এর আগেও একবার মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল মাহিদ। পরবর্তীতে ফুফাতো বোনের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। তবে এবার আবারও নিখোঁজ হওয়ায় পরিবারে গভীর আতঙ্ক বিরাজ করছে।
এমতাবস্থায়, কোনো হৃদয়বান ব্যক্তি যদি মাহিদের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত ০১৭৩৫৬৬৪৫৬৩, ০১৩১১৬১৭০৯৪ অথবা ০১৩২২-১৮১৯৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কিশোর মাহিদকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: