ভারতে উচ্চশিক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

ভারতে উচ্চশিক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

প্রথম ডেস্ক

০৮/১০/২০২৬ ১৫:১০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতে উচ্চশিক্ষার জন্য ২০২৭–২৮ শিক্ষাবর্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের IELTS অথবা TOEFL পরীক্ষার প্রস্তুতি আগেভাগেই শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় ভাষার কোর্স ছাড়া অন্যান্য ICCR বৃত্তির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মে IELTS পরীক্ষায় Overall Band 6.0 বা তার বেশি অথবা TOEFL পরীক্ষায় CEFR B2 (Higher Intermediate) বা তার ওপরে স্কোর থাকতে হবে।

বৃত্তিপ্রত্যাশীদের প্রস্তুতিতে সহায়তার জন্য ICCR-এর উদ্যোগে Routes2Roots পরিচালিত একটি অনলাইন Advanced English Learning Course চালু করা হয়েছে। কোর্সটিতে একাডেমিক লেকচার বুঝতে প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা এবং ভারতে দৈনন্দিন যোগাযোগের জন্য প্রয়োজনীয় মৌলিক কথ্য হিন্দি শেখানো হবে।

কোর্সের বিস্তারিত তথ্য অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর ২০২৬ থেকে ক্লাস শুরু হবে। কোর্সের মেয়াদ ১২ সপ্তাহ বা তিন মাস। সপ্তাহে তিন দিন লাইভ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং মোট ক্লাস থাকবে ৩৬টি। প্রতিটি ক্লাসের সময় ৯০ মিনিট।

কোর্সের জন্য দুটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। স্লট-১-এ মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাস হবে। স্লট-২-এ সোমবার, বুধবার ও শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে ৫০ মার্কিন ডলার। বিদেশি নাগরিক এবং ইংরেজিতে পড়া, লেখা ও বলার প্রাথমিক দক্ষতা রয়েছে—এমন শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোর্সে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং এটি IELTS/TOEFL-এর বাধ্যতামূলক সনদের বিকল্প নয়।

২০২৭–২৮ শিক্ষাবর্ষে ICCR বৃত্তির জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের তাই আগেভাগেই IELTS অথবা TOEFL পরীক্ষার প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তম কাব্য/রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad