দুই দিনে তিনবার আটক, মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

দুই দিনে তিনবার আটক, মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

প্রথম ডেস্ক

০৮/১০/২০২৬ ১৫:৫৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যাওয়ার পথে আটক হওয়া রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ নিয়ে দুই দিনের মধ্যে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সাংসদ সেখানে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দিয়ে আটক করে।

রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।

এর আগে মঙ্গলবার ইসি কার্যালয়ের দিকে যাওয়ার সময় এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad