জকিগঞ্জ বারহাল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সদ্ব্যবহার এবং শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করেন।বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হামিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুফতি আবুল হাসান,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, কলেজ গভনিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী,বাবুল হোসেন তাপাদার,বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সুহেল আহমেদ চৌধুরী,নুরুল হক খান, নিজাম উদ্দিন, আব্দুল দাইয়ান,মখলিছুর রহমান ,মাসুম আহমেদ।ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাবিসা তাবাসসুম, ইনা বেগম প্রমুখ।পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মোর্শেদ লস্কর / পূজা বাড়াইক/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: