মৌলভীবাজার এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার

মৌলভীবাজার এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৭/১০/২০২৬ ১২:৩৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়,অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এহসান জাকারিয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য ও দপ্তর সেলের সাদিয়া ফারজানা দিনা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad