ছাতকে প্রতারক মাহমুদুল হাসান ছালিকের গ্রেপ্তার দাবিতে সংবাদ সন্মেলন
ছাতকে ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে গ্রামবাসী এক সংবাদ সন্মেলন করেছেন। মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তাকে গ্রেফতারের দাবিতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ৭ অক্টোবর বিকেলে ছাতক প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনুজানি গ্রামের মো. আব্দুল আলী।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক মেম্বার আব্দুল হান্নান,ডা. সোহেল মিয়া, গ্রামের জাহেদ করিম রফিক, সুমন মিয়া,কবির মিয়া ও ভিন্ন গ্রামের আহবাব মিয়া,দয়াছ মিয়া প্রমুখ।সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে,মাহমুদুল হাসান ছালিক একজন প্রতারক ব্যাক্তি। তার বিরুদ্ধে জমি জালিয়াতি করে দখল,দলিল জালিয়াতি,বিবাহের কাবিন নামা জালিয়াতি,ডাকাতি মামলা,দ্রুত বিচার আইনে মামলা সহ বেশ কয়েকটি মামলা থানা ও আদালতে রয়েছে। ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন ছালিক। আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাৎসহ বিভিন্নভাবে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ছালিকের বিরুদ্ধে। বিদ্যালয়ের টাকা আত্মসাতের ব্যাপারে একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার আব্দুন নুর মাতামাতি করায় গত ১ আগষ্ট রাস্তায় তার উপর হামলা করে ছালিক ও তার বাহিনী। এ ঘটনায় ও থানায় মামলা হয়েছে। মাহমুদুল হাসান ছালিক ও তার পালিত বাহিনীর অপরাধ- অপকর্মে গ্রাম ও এলাকার মানুষ এখন অতিষ্ঠ। তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
সম্প্রতি ছালিক বাহিনীর এক প্রতিনিধি ছালিকের সকল অপকর্ম ঢাকতে এক সংবাদ সন্মেলনে বলেছেন,আব্দুন নুর মেম্বার মহিষ চুরি ও সিএনজি চুরির সাথে জড়িত।ওই সংবাদ সন্মেলনে যাদের নাম উল্লখ করা হয়েছে সেই দয়াছ মিয়া ও আবাব মিয়া আজকের সংবাদ সন্মেলনে উপস্থিত হয়ে জানিয়েছেন তাদের মহিষ ও সিএনজি চুরি হয়নি। নিজস্বার্থ হাসিলে এবং সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের সন্মান হানির লক্ষে এসব মিথ্যা ও বানোয়াট তথ্য সংবাদ সন্মেলনে ব্যবহার করা হয়েছে। তারা এসবের প্রতিবাদ জানিয়েছেন।
সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: