ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

প্রথম ডেস্ক

০৭/১০/২০২৬ ১৬:৪৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আসন্ন ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতে ইসলামীর পক্ষে।

তিনি বলেন, মানুষ মুখে যে যাই বলুক না কেন, মনে মনে তারা দাঁড়িপাল্লাকে ভোট দেয়ার নিয়ত করে রেখেছে। নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে, আর ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে বলে আশা করছি।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মাঝে সীমাবদ্ধ নয়, এটি এখন কেন্দ্রের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, আমাদের নজর এখন ঠাকুরগাঁওয়ে, আমরা কেন্দ্র থেকে নিয়মিত সকল বিষয়ে পর্যবেক্ষণ করছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। আশপাশের জেলা গুলোর নেতাকর্মীরা আসবেন। তাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জনের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবেন।

নির্বাচনের দিন যেকোন মূল্যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে উল্লেখ করে মাওলানা আব্দুল হালিম বলেন, ভোটররা তাদের মূল্যবান ভোট দিবে। সেটি যেন কোনো অবস্থাতেই আমাদের ভোট কেউ ছিনতাই করতে না পারে। শুধু তাই নয়, কেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদের কেউও সজাগ থাকতে হবে, যেন ভোট গণনায় কোন জালিয়াতি করতে না পারে। ১১ দলীয় ঐক্যের বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেদিকে কঠোর নজর রাখার পাশাপাশি সবধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad