জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫ বারকি নৌকা জব্দ

টাস্কফোর্সের অভিযান

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫ বারকি নৌকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৭/১০/২০২৬ ১৯:০২:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি ছোট বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুল ইসলাম। অভিযানে জৈন্তাপুর মডেল থানার পুলিশ এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর শ্রীপুর বিওপির সদস্যরা অংশ নেন।

অভিযানকালে রাংপানি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৫টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাগুলো বিনষ্ট করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুল ইসলাম বলেন, “নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধি-বিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad