সিলেটে মেট্রোপুলিশের বিশেষ অভিযান, আটক ৬১

সিলেটে মেট্রোপুলিশের বিশেষ অভিযান, আটক ৬১

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১০/২০২৬ ১৮:৫৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরে অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।  বুধবার (৭ অক্টোবর) ভোর পর্যন্ত চলা অভিযানে ৬১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অকারণে আড্ডা, মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকায়। এ ছাড়া শাহপরাণ (রহ.) থানায় ১২ জন, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জনকে আটক করা হয়।

এদিকে মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ২৬টি ইয়াবা বড়ি এবং ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘নগরের অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’’

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad