মুক্তির পরেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইমরান খানের

মুক্তির পরেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইমরান খানের

প্রথম ডেস্ক

১১/১০/২০২৬ ১৬:৪১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি।তাদের দাবি, আটকের কারণ জানানো হয়নি। এমনকি মুক্তির পর বাড়ি ফেরার পথেও সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তারা।

বিক্ষোভকারীদের দাবি ছিল, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ চলাকালে ইমরান, লেখা ও জায়েনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তিনজন। শনিবার রাতে ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করে মুক্তির খবর জানান লেখা ওয়াশিংটন।

তিনি জানান, তারা নিরাপদে আছেন। পরে বাড়িতে ফিরে ইমরান ও জায়েনকে জড়িয়ে ধরার একটি মুহূর্তও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন তিনি।

তবে মুক্তির পরও ভোগান্তির অভিযোগ করেন লেখা। তার দাবি, বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করতে পারছিলেন না তারা। তাদের যাত্রী হিসেবে নিতে রাজি হওয়া চালকদের মুম্বাই পুলিশ ভয় দেখাচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আটকের সময়ের অভিজ্ঞতা নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করেন জায়েন মেরি। তার অভিযোগ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ তাদের কিছু জানায়নি।

পরে ইয়েলো গেট থানায় নেওয়া হলে আটকের কারণ জানতে চান তারা। কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট কোনো উত্তর পাননি বলে দাবি করেন জায়েন।

জায়েনের ভাষ্য অনুযায়ী, থানা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও এক পুলিশ কর্মকর্তা তাদের পিছু নেন। ওই কর্মকর্তার কাছে আটকের কারণ জানতে চাইলে তিনি নিজেও বিষয়টি জানেন না বলে মনে হয়েছে।

বারবার প্রশ্ন করার পরও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন জায়েন। তার দাবি, ওই কর্মকর্তা ‘দুই মিনিট’ অপেক্ষা করতে বলে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলছিলেন।

পুলিশের গাড়ির ভেতরে ধারণ করা একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় জায়েনকে।একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তিনি। পরে রাস্তার কয়েকজন পথচারীকেও ওই স্লোগানে যোগ দিতে দেখা যায়।

এদিকে, অন্য বিক্ষোভকারীদের প্রকাশ করা ভিডিওতে আটকের ঘটনা নিয়ে কথা বলতে দেখা যায় ইমরান খানকেও। তার অভিযোগ, আটকের কারণ না জানিয়েই তাকে, লেখা ও জায়েনকে প্রায় দুই ঘণ্টা পুলিশের ভ্যানে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়।

আরেকটি ভিডিওতে ইমরান ও জায়েনকে পুলিশ কর্মকর্তাদের কাছে আটকের কারণ জানতে চাইতে দেখা যায়। তবে কর্মকর্তারা কোনো জবাব না দিয়ে চলে গেলে তাদের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলে বিদায় জানান ইমরান।

তিনজনের অভিযোগের বিষয়ে মুম্বাই পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad