নিউইয়র্কে শাকিবের সাথে দীঘি, যা জানা গেল

নিউইয়র্কে শাকিবের সাথে দীঘি, যা জানা গেল

প্রথম ডেস্ক

১১/১০/২০২৬ ১৭:১৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিশুশিল্পী হিসেবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় কখনো শাকিবের ভাতিজি, কখনো পরিবারের ছোট সদস্য হিসেবে দেখা গেছে তাকে।

বিশেষ করে ‘চাচ্চু’ সিনেমার জুঁই চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন দীঘি। এবার সেই দুই তারকাকে একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাদের ছবি প্রকাশ্যে আসতেই নতুন সিনেমায় জুটি হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দীঘি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেগাস্টার’।

এরপর থেকেই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একসময় পর্দায় চাচা-ভাতিজির ভূমিকায় অভিনয় করা দুই তারকাকে একসঙ্গে দেখে অনেকেই ফিরে গেছেন পুরোনো দিনের স্মৃতিতে।

তবে নতুন কোনো সিনেমার শুটিংয়ের সূত্রে তাদের এই সাক্ষাৎ নয়। জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে গেছেন শাকিব খান ও দীঘি।

১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের দুই তারকা। অনুষ্ঠানের ফাঁকেই একসঙ্গে ক্যামেরাবন্দী হন তারা।

শাকিব খানের সঙ্গে দীঘির পরিচয় ও কাজের সম্পর্ক অবশ্য বহুদিনের। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই এই অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ হয় তার।

২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় জুঁই চরিত্রে অভিনয় করেন দীঘি। ছবিতে তার চাচার ভূমিকায় ছিলেন শাকিব খান। মুক্তির পর সিনেমাটি দর্শকের কাছে জনপ্রিয়তা পায়, আর জুঁই চরিত্রটিও দর্শকের মনে জায়গা করে নেয়।

‘চাচ্চু’র পর শাকিব খানের সঙ্গে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি।

এসব ছবিতে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। বিশেষ করে ‘চাচ্চু’ সিনেমার স্মৃতি এখনো দর্শকের কাছে পরিচিত।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই শিশুশিল্পী দীঘি এখন বড় পর্দার নায়িকা। ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। একসময় পর্দায় শাকিব খানের ভাতিজির চরিত্রে অভিনয় করা দীঘিকে এবার বাস্তবে একই ফ্রেমে দেখে তাই নতুন করে আলোচনায় মেতেছেন ভক্তরা। তবে তাদের একসঙ্গে নতুন কোনো সিনেমায় দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad