পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম ডেস্ক

১১/১০/২০২৬ ১৭:৪৯:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

এই হারে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। আগামী ১৬ অক্টোবর একই মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজে প্রথম চার ম্যাচে তিন জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। অন্যদিকে, পাকিস্তানের সামনে সুযোগ ছিল বাংলাদেশের বিপক্ষে জিতে শিরোপার লড়াইয়ে টিকে থাকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা।

পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। দলটির দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কাও প্রথম চার ম্যাচে তিনটি জিতে পেয়েছে ৬ পয়েন্ট। অন্যদিকে, পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করার পথে পাকিস্তান। পরবর্তী ম্যাচে জিতলেও তাদের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব নয়।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচে সুবিধা করতে পারেনি স্বাগতিক দল।

তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যান রাভাইল ফারহান। ২৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৬ রান করেন তিনি। কিন্তু ১৩তম ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফিরলে পাকিস্তানের জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক ফিজা ফায়াজ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ২৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ভর করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ পায় বাংলাদেশ।পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad