কোম্পানীগঞ্জে দুর্যোগ প্রশমনে র‍্যালি ও ফায়ার সার্ভিসের মহড়া

কোম্পানীগঞ্জে দুর্যোগ প্রশমনে র‍্যালি ও ফায়ার সার্ভিসের মহড়া

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৩/১০/২০২৬ ১৪:৪৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ, ভূমিকম্পের সময় করণীয় এবং বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের ওপর বিশেষ মহড়া প্রদর্শন করেন। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু সালেহ মো: জাকারিয়া খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রবিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, জনস্বাস্থ্য কর্মকর্তা খোরশেদ আলম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আশিকুর ইসলাম, আইসিটি কর্মকর্তা নাঈম হাসান এবং সাংবাদিক আনোয়ার সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোহেল রানা /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad